সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন ফখরুল: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। পঞ্চগড়ের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। রোববার দুপুরে বোদা উপজেলায় ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

সম্প্রতি বোদা উপজেলার আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ড. হাছান মাহমুদ আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে অথচ তিনি এখনো ঘটনাস্থলে আসেননি। ঢাকায় বসে সরকারের ব্যর্থতা খুঁজছেন। আমরা এসেছি, আমাদের পর তিনি আসবেন। 

তিনি বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, আওয়ামী লীগ কখনো মানুষকে বিপদে ঠেলে দেয় না। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকব। ঘটনার পর থেকে সব ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে সরকার। তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি করতোয়ার আউলিয়ার ঘাটে সেতু নির্মাণ করা হবে। আগামী বছরের জানুয়ারির মধ্যে এ সেতুর কাজ শুরু হবে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit