মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

দুর্গাপূজা: ইটিভির ফোনোলাইভ কনসার্টে গাইবেন শফি মণ্ডল-লায়লা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : প্রতিবারের মতো এবারও দুর্গাপূজায় নানা আয়োজন থাকছে একুশে টেলিভিশনে। 

এর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় আয়োজন ফোনোলাইভ স্টুডিও কনসার্টের দ্বিতীয় পর্ব প্রচারিত হবে পূজার সপ্তমীতে রোববার রাত সাড়ে ১১টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসরাফিল শাহীন।

এই পর্বে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী শফি মণ্ডল ও সুলতানা ইয়াসমিন লায়লা।

বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল, যিনি বাউল সম্রাট শফি মণ্ডল নামে পরিচিত। গানে হাতেখড়ি হয়েছিল ছোটবেলায় মামাত ভাই সাবদার হোসেনের কাছে তারপর ১৯৭৯ সালে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ভারতের শ্রী সাধন মুখার্জীর কাছে। গুরুর পরামর্শে বেছে নেন সুফি গানের পথ।

অপরদিকে তরুণ বাউল শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা পরিবারের অনুপ্রেরণাতেই গানের ভুবনে পা রাখেন।  ২০১২ সালে এনটিভির সঙ্গীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ চ্যাম্পিয়ন হন তিনি।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit