সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায়। গতকাল শুক্রবার দিবাগত রাতে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে অন্তত একজনের প্রাণহানি ও ৯ জন আহতের খবর পাওয়া গেছে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্সের।

জানা গেছে, ইন্দোনেশিয়ার কয়েকটি শহরে অনুভূত হয় ভূমিকম্পটি এবং এসময় লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে। এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া সুনামির সতর্কতা জারি না হলেও পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, দেশটির সুমাত্রা দ্বীপের পাশঘেঁষে যাওয়া ভূতাত্ত্বিক চ্যুতি অত্যন্ত সক্রিয় ও বিপজ্জনক। এখানে ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলংকা, ভারত, থাইল্যান্ডসহ আরও ৯ দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit