বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

নরসিংদীর পলাশে দিনমজুরকে গলাকেটে হত্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৬৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে মনির হোসেন (৪০) নামে এক দিনমজুরকে নিজ বাড়ির উঠানেই হাত-মুখ বেঁধে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মনির হোসেন নরসিংহারচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার রাত ১টার দিকে দিনমজুর মনির হোসেনের মুঠোফোনে একটি কল আসে। পরে মনির হোসেন তার স্ত্রী কোহিনুর বেগমের ওড়না কাঁধে দিয়ে ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেননি।

শনিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মনির হোসেনের পিতা জামাল উদ্দিন ঘর থেকে বের হন। এসময় বাড়ির উঠানে ঘরের দরজার সামনে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছেলে মনির হোসেনের গলাকাটা লাশ দেখতে পান তিনি। ছেলের লাশ দেখে বাবা জামাল উদ্দিনের আর্তচিৎকারে বাড়ির মানুষসহ আশপাশের মানুষ ছুটে আসেন।

পরে পলাশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, কে বা কারা রাতে ফোন করে মনির হোসেনকে ঘর থেকে বের করে নিয়ে এই হত্যার ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পলাশ থানায় মামলা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/বিকাল ৫.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit