সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ইউক্রেনের ভূমি দখলের পদক্ষেপ প্রত্যাখান ন্যাটোর

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো শুক্রবার ইউক্রেনের আরো চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তকরণের নিন্দা জানিয়েছে এবং এ সামরিক জোট কিয়েভের বিরুদ্ধে মস্কোর যুদ্ধে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করলে এর ‘ভয়াবহ পরিণতির’ ব্যাপারে তাদেরকে সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।

ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ বলেন, ‘এই ভূমি দখল বেআইনি ও অবৈধ। ন্যাটোর মিত্ররা রাশিয়ার অংশ হিসেবে এই ভূখণ্ডে কোন স্বীকৃতি দেবে না এবং তারা তা মেনেও নেবে না।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে দাবি করে বলেন, তার সৈন্যরা এসব ভূখণ্ড দখল করে নিয়েছে।

এদিকে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ ইউক্রেনের ভূমি দখলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

স্টলেনবার্গ জোরদিয়ে বলেন, মস্কো অধিকৃত এসব অঞ্চল ‘মুক্ত করার তাদের প্রচেষ্টায়’ ন্যাটো ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

ক্রেমলিন বলেছে, অন্তর্ভূক্ত হওয়ায় মস্কো এখন এসব অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে বিবেচনা করছে এবং যুদ্ধে এসব ভূখণ্ড তারা পুরোপুরিভাবে ব্যবহারের ইচ্ছা পোষণ করছে।

স্টলেনবার্গ বলেন, পুতিনের পরমাণু হামলার হুমকি দেওয়ার পর ন্যাটো এখন পর্যন্ত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের অবস্থানের কোন পরিবর্তন দেখতে পায়নি।

কিউএনবি/অনিমা/০১.১০.২০২২/বিকাল ৫.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit