শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

নোয়াখালীতে পাহারাদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয়ে ১০ দোকানে ডাকাতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পাহারাদারকে বেঁধে ১০ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল বাজারের পাহারাদারকে বেঁধে ১টি জুয়েলার্স ও দুটি মুদি দোকানসহ দশটি দোকানে ডাকাতি করে। এ ঘটনায় উপজেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেরার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড বাজারে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী ব্যবসায়ী ও ঘোষফিল্ড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত দিদারুল আলম দিদার জানান, শুক্রবার ভোর রাতের দিকে ঘোষফিল্ড বাজারে ৬ ডাকাত অস্ত্র নিয়ে এসে দুই চৌকিদারকে বেঁধে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১ টি স্বর্ণের দোকান, ২ টি মুদি দোকান, ১ টি ইলেকট্রিক দোকান, ২ টি গার্মেন্টস দোকান, ১টি ভ্যারাটিজ দোকান, ১টি চা দোকান, ১ টি ডেকেরেটর দোকান,তেল দোকান সহ মোট ১০ টা দোকানে ডাকাতি করে। একই সঙ্গে ডাকাত দল দুটি মোটরসাইকেল নিয়ে যায়। ডাকাত দল নগদ টাকাসহ ৭/৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যার দিকে ভুক্তভোগী ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দেবে।  অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন এটি ডাকাতি নয় চুরির ঘটনা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit