শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

বাংলাসহ বিবিসির ১০ ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে। বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। যুক্তরাজ্যের জাতীয় গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিবিসি তার আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩২১ কোটি টাকা) সঞ্চয়ের চেষ্টা করছে। এ জন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ রহিত করার প্রস্তাব করছে বিবিসি।

তবে কোনো ভাষার পরিষেবাই একেবারে বন্ধ হচ্ছে না। অনেকগুলোই অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত হবে। বাকি যেসব রেডিও পরিষেবা এই সিদ্ধান্তের আওতায় আসছে, সেগুলো হলো- কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু। বিবিসির যেসব ভাষার পরিষেবা শুধু অনলাইনভিত্তিক হয়ে যাবে, সেগুলো হলো- চীনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশীয়, পিজিন, উর্দু ও ইওরুবা। 

এ ছাড়া সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা রয়েছে। এর ফলে বার্ষিক ৫০০ মিলিয়ন পাউন্ড (৫ হাজার ৬৩০ কোটির বেশি টাকা) পরিমাণের বিশাল সঞ্চয় করতে যাচ্ছে বিবিসি। করপোরেশনটি বলছে, উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে ‘কঠিন এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’। বিবিসির কিছু ভাষার পরিষেবার কার্যালয় লন্ডন থেকে সরিয়ে সংশ্লিষ্ট শ্রোতাদের কাছাকাছি স্থানান্তর করা হবে। যেমন- থাই পরিষেবা ব্যাংককে, কোরীয় পরিষেবা সিউলে, বাংলা পরিষেবা ঢাকায় এবং ফোকাস অন আফ্রিকা টিভি বুলেটিন পরিষেবা নাইরোবিতে স্থানান্তর করা হবে।

রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও ও অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে। এসব প্রস্তাব নিয়ে প্রতিষ্ঠানের কর্মী ও ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে পরামর্শ করা হবে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আন্তর্জাতিক মাল্টিমিডিয়া সম্প্রচারমাধ্যম। ইংরেজি ছাড়াও ৪০টির বেশি ভাষায় রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন করে থাকে যুক্তরাজ্যের এই জাতীয় গণমাধ্যম।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit