সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান। এ ভূ-কম্পনের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। মিয়ানমারের এ ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও ভারতের মণিপুর, নাগাল্যান্ড, দক্ষিণ আসামেও অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।

আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) অধীন সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টারের ইনচার্জ ইকবাল আহমেদ বলেন, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়। এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে। এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit