সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

‘অভাবী আমেরিকানদের জন্য হালাল-কুশের খাদ্যও বিতরণ করতে হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংকটে পড়া আমেরিকানদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ কর্মসূচিতে বরাদ্দকৃত দুই বিলিয়ন ডলার বন্টনে হালাল এবং কুশের খাদ্যকেও অন্তর্ভুক্ত করা হয়। এ দাবি জানিয়েছেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং ফ্লোরিডার কংগ্রেসওম্যান দেবি ওয়াশারওম্যান শাল্টজ। বৃহস্পতিবার বাইডেনের কৃষি মন্ত্রী টমাস ভিলসেক বরাবরে প্রেরিত পত্রে তারা উল্লেখ করেছেন, করোনা এবং যুদ্ধ জনিত কারণে যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়েছে।

এ বছরের জুন পর্যন্ত খাদ্য নিরাপত্তাহীনতায় পড়া আমেরিকানের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ। এর আগে অর্থাৎ ২০২০ সালে এ সংখ্যা ছিল এক কোটি ৪০ লাখ। অভাবে পড়া লোকজনের মধ্যে খাদ্য-সামগ্রি বিতরণে প্রেসিডেন্ট বাইডেনের চলমান কর্মসূচিতে আরো দুই বিলিয়ন ডলার যোগ করা হয়েছে। সেই অর্থ বন্টনের সময় যেন হালাল খাদ্য (মুসলিম সম্প্রদায়) এবং কুশের খাদ্য (জুইশ সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষের জন্যে) কে সমান গুরুত্ব দেয়া হয়-এ আহবান উচ্চারিত হয়েছে দুই কংগ্রেসওম্যানের ঐ পত্রে। তাঁদের এ দাবির সাথে সংহতি প্রকাশ করেছেন ‘হাঙ্গার ককাসের ভাইস প্রেসিডেন্ট কংগ্রেসম্যান জেমস ম্যাকগভর্ণ। 

ম্যাকগভর্ণ উল্লেখ করেছেন, গত ৫০ বছরের মধ্যে এমন খাদ্য সংকট দেখা যায়নি। এ থেকে আমেরিকানদের রক্ষায় সুদূর প্রসারি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ প্রসঙ্গে কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, করোনা মহামারিকালে অত্যাবশ্যকীয় পণ্য-সামগ্রির উৎপাদন ও বিতরণ ব্যবস্থা ব্যাহত হয়েছে। তা থেকে পরিত্রাণের অভিযাত্রায় মুদ্রাস্ফীতি বেড়েছে। খাদ্য-সামগ্রির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এমন অবস্থায় বাইডেন প্রশাসন রান্না করা খাবারের পাশাপাশি টাটকা শাক-সব্জি, চাল-ডাল-তেল-নুন-দুধ-ফলের রস ইত্যাদি বিতরণ করছে।

এমন পদক্ষেপের প্রশংসা করা হচ্ছে সকল কম্যুনিটি থেকে। মেং উল্লেখ করেছেন, এই প্রকল্পে নতুন বরাদ্দকৃত দুই বিলিয়ন ডলার বন্টনের সময় যেন হালাল খাদ্য এবং কুশের খাদ্য গ্রহণকারিদের কথা সংশ্লিষ্টরা ভুলে না যান। কারণ, অনেক মানুষই তার ধর্মীয় অনুভূতি, জাতিগত প্রথার বাইরে যেতে চান না খাদ্যাভাব চরম হলেও। সে সব মানুষকে অবজ্ঞা-অবহেলার সুযোগ থাকতে পারে না। তারাও এই সমাজেরই অংশ। মেং বলেছেন, বিশেষ করে পাবলিক স্কুলের শিক্ষার্থীর বড় একটি অংশ হচ্ছে হালাল এবং কুশের খাদ্য গ্রহণকারি পরিবারের সদস্য। স্কুলসমূহেও হালাল খাদ্য সরবরাহ নিশ্চিত রাখতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit