সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

চার অঞ্চল বিচ্ছিন্ন হলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুমকি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি রাশিয়ার প্রতি নতুন সতর্কতা জারি করেছেন।

তিনি বলেছেন, অস্ত্রের মুখে যদি ভুয়া গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল বিচ্ছিন্ন করে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয় তাহলে খুবই কঠোর পাল্টা পদক্ষেপ নেবেন তিনি।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বৃহস্পতিবার জানান, শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ডিক্রি জারি করে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করবেন।

এর জবাবে বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, এসব ভোট মূল্যহীন এবং এগুলো বাস্তবতা পরিবর্তন করবে না। ইউক্রেনের অখণ্ডতা নিশ্চিত করা হবে। যদি রাশিয়া এসব গণভোটের স্বীকৃতি দেয় তাহলে আমাদের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে ফোনে কথা বলেন জেলেনস্কি।

এই ফোন কলের পর ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর একটি বিবৃতি দেয়। কিন্তু বিবৃতিতে পুতিনের ‘শুক্রবারের ডিক্রির’ ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/বিপুল/ ৩০.০৯.২০২২/ রাত ১২.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit