রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল এসোসিয়েশন সেমসা’র কমিটি গঠন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল এসোসিয়েশন (সেমসা) এর নতুন কমিটি গঠন করা হয়েছে, নব গঠিত কমিটির সভাপতি মার্ক এডওয়ার্ড, সাধারণ সম্পাদক সৈয়দ সামিত সোয়াদ। বৃটিশ কাউন্সিল সিলেটে ইংলিশ মিডিয়াম স্কুল এসোসিয়েশন (সেমসা) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার রাতে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সভায় রাইজ ইন্টান্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মার্ক এডওয়ার্ডকে সভাপতি এবং ব্লেস ইন্টান্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সৈয়দ সামিত সোয়াদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে এডভাইজরী বোর্ডের সদস্যরা হলেন, আনন্দ নিকেতন স্কুলের প্রধান শিক্ষক ফাহমিনা নাহাছ লিপি এবং শামীম চৌধুরী, খাজান্সিবাড়ী স্কুলের প্রিন্সিপাল মো.শফিউল আলম,বৃটিশ বাংলাদেশ স্কুলের পরিচালক ফজলুর রহমান, রাইজ স্কুলের পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী, কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন , খাজাঞ্চিবাড়ী স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইন আহমেদ,সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.আব্দুল্লাহ, ক্যামব্রিজ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক আরজ মহসীন চৌধুরী, সিলেট গ্রামার স্কুলের প্রধানশিক্ষক শাসওয়াতি ঘোষ।এছাড়াও কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন, স্টেমেইসের প্রধান শিক্ষক এম এ আই সাদী,ইউরোকিডস্ স্কুলের সেন্টার হেড রুশিনা চৌধুরী, ব্যানইয়ান ট্রি স্কুলের প্রধান শিক্ষক লিমি চৌধুরী, হেলো কিডসের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন শাওন। অনুষ্ঠানে নতুন কমিটির সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডাইরেক্টর জিম ওলিন এবং বৃটিশ কাউন্সিল এর ঢাকা ও সিলেটের কর্মকর্তাবৃন্দ। এতে অংশ গ্রহণ করে আনন্দনিকেতন,ব্লেস ইন্টান্যাশনাল স্কুল, খাজাঞ্চিবাড়ী স্কুল এন্ড কলেজ,রাইজ স্কুল, ইউরোকিডস্,হ্যালো কিডস্,স্টেমেইস,ক্যামব্রিজ গ্রামার স্কুল, ব্যানইয়ান ট্রি স্কুল, সিলেট গ্রামার স্কুল এবং ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সপাল ও কর্মকর্তাবৃন্দ। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত সকলে সিলেটের শিক্ষা এবং সামাজিক উন্নয়নে আরও অগ্রনী ও বলিষ্ঠ ভুমিকা পালনে সকলকেই এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit