মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে লিভার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে ও নারায়ণ হেলথ ইন্ডিয়ার সহযোগিতায় লিভার রোগ বিষয়ক একটি সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সিলেটের একটি অভিজাত হোটেলে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও নারায়ানা হেলথ্ এর ডায়রেক্টর এন্ড ক্লিনিকাল লিড হেড অভ লিভার ট্রান্সপ্লান্ট ডা. সঞ্জয়কে গোজা লিভার রোগ এর বিভিন্ন লক্ষণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করেন।

অধ্যাপক ডা. স্বপ্নীল বলেন, দেশে লিভার রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যখন কারও লিভার আক্রান্ত হয়, তখন এটি তার কার্য সম্পাদন করতে অক্ষম হয় যার ফলে দেহের যথেষ্ট ক্ষতি হয়। তবে এই রোগ চিকিৎসার মাধ্যমে ভালো হয়। স্বাস্থ্যকর খাবার আর নিয়ম মাফিক জীবনযাপনের মাধ্যমে এই রোগ পরিহার করা যায়।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা খাতুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান জনাব ফালাউদ্দিন আহমদ, সিলেট জেলা স্বাচিপের যুগ্ম আহবায়ক ডা. রবিন ও সাধারণ সম্পাদক জনাব ডা.আজিজুর রহমান, সিলেট উইমেন্স চেম্বার এর সভাপতি মিসেস স্বর্ণলতা রায়, সিলেট মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস মারিয়া চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রশিদ আহমদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব, সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসার আহমদ, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি মিসেস সুবর্ণা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit