শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই পাকিস্তানির পানছড়ির দুর্গম প্রফুল্লপাড়ায় সেনাবাহিনীর বিদ্যালয় পুনর্নির্মাণ, সৌরচালিত পানির পাম্প স্থাপন। চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  আহত ২

নোয়াখালীতে গাঁজা সেবনকারীকে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালত মো.মোহন (২৫) নামের এক গাঁজা সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইমরানুল হক ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

দন্ডপ্রাপ্ত মোহন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে পাইকপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাধুরখিল আজিম শাহের পোল এলাকাতে সিএনজি অটোরিকশা থেকে  সন্দেহ বশত মোহনকে আটক করা হয়। এরপর তার কাছে গাঁজা পাওয়া যায় এবং তার মোবাইলে দেখা যায় সে ইমোর মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয় করছে। একই সঙ্গে মুঠোফোনে গাঁজা সেবনের তথ্য প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত মোহনকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড করে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit