বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

লালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ Time View

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা বংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার বিকেলে লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়েজনে গোপালপুরে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কড়ই তলায় এসে আলোচনা সভা করে।

লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর -১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তুজা লিলি, আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভুইয়াসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। আলোচনাসভা শেষে জন্মদিনের কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/দুপুর ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit