সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

‘চুপ না থাকলে ধর্ষণের হুমকি দেয় ওরা’ : ইরানের বিক্ষোভকারী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘তারা আমাকে মাটিতে ফেলে দেয়। একজন অফিসার আমার পিঠে তার বুট দিয়ে আঘাত করে এবং পেটে লাথি মারে। তারপর আমার হাত বেঁধে একটি ভ্যানে ওঠায়। ‘ এভাবেই গ্রেপ্তার হওয়ার বর্ণনা দিচ্ছিলেন ৫১ বছর বয়সী বিক্ষোভকারী মরিয়ম (ছদ্মনাম)। তিনি গত সপ্তাহে তেহরান থেকে গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির ১৬ সেপ্টেম্বর মৃত্যু হয়। তারপর থেকেই ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে ইরানের নিরাপত্তা বাহিনী হাজারো মানুষকে গ্রেপ্তার করেছে। মরিয়ম বলেছেন, ‘ভ্যানে আমার সঙ্গে কম বয়সের অন্য মেয়েরাও ছিল। তাদের সাহসিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। তারা চিৎকার করছিল এবং অফিসারদের নিয়ে মজা করছিল। এই প্রজন্ম আমাদের প্রজন্ম থেকে আলাদা। তারা নির্ভীক। ‘ 

মরিয়ম আরো বলেছেন, ‘তারা আমাকেসহ অন্তত ৬০ জন নারীকে একটি ছোট ঘরে রাখে। সেখানে বসা বা নড়াচড়া করার সুযোগ না থাকায় আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে ছিলাম। সেখানে বাথরুম ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তারা বলেছিল আমাদের ক্ষুধা লাগলে আমরা আমাদের মল খেতে পারি। প্রায় একদিন পর আমরা রুমের ভেতরে চিৎকার করে প্রতিবাদ করি। তারা তখন আমাদের হুমকি দিতে থাকে যে আমরা চুপ না থাকলে আমাদের ধর্ষণ করা হবে। ‘

মরিয়ম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে যা দেখা গেছে বাস্তবের পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। তিনি একজন কমান্ডারকে সৈন্যদের নির্দয় হওয়ার নির্দেশ দিতে শুনেছে। তাদের নারী অফিসাররাও ভয়ংকর। একজন নারী অফিসার তাকে চড় মেরেছে এবং ইসরায়েলি গুপ্তচর ও যৌনকর্মী বলে গালি দিয়েছে।

বিবিসি ভিডিওগুলোতে দেখেছে, পুলিশ কমান্ডাররা বিক্ষোভকারীদের প্রতি দয়া না করে তাদের ওপর গুলি চালাতে দাঙ্গা পুলিশ কর্মীদের নির্দেশ দিচ্ছে। এ ছাড়া বিবিসি কর্তৃক যাচাইকৃত কিছু ভিডিওতে দেখা বিক্ষোভকারীদের ওপর পুলিশকে গুলি চালাতে এবং গ্রেপ্তার করতে দেখা গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে বিক্ষোভে ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, মৃতের সংখ্যা আরো বেশি।

উল্লেখ্য, হিজাব না পরার দায়ে গত ১৩ সেপ্টেম্বর মাহসা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ। গ্রেপ্তারের তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে এমন অভিযোগ ওঠার পর বিক্ষোভ শুরু হয়।

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit