রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে বাড়ছে করোনায় মৃত্যু-শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

ডেস্কনিউজঃ গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২৬ হাজার ৬৪৪ জন। মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ৮৮ হাজার ৫৩ জন। এক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজার ২৫৪ জনের। গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ১৭৫ জন। আর এক দিনে সুস্থ হয়েছেন তিন লাখ ৯৬ হাজার ২৮২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ১২ লাখ ১৯ হাজার ৫৫৭ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৪২ হাজার ৮৯৪ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ১৪ লাখ ১৪ হাজার ৬৮০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৪৯৪ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮২ হাজার ২৮৬ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৮৮ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৫৮৪ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫২ লাখ ৩৮ হাজার ১৭৪ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার জনের।

এছাড়া ব্রাজিল আক্রান্তে চতুর্থ আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৬৩ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৯৩০ জনের।

কিউএনবি/ বিপুল/ ২৮.০৯.২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit