প্রথম রাউন্ডে জয় লাভ করে দলের ক্যাপ্টেন রাশেদুল ইসলাম বলেন, গতকাল বৃষ্টির কারণে আমাদের খেলা স্থগিত হওয়ায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং আমাদের পয়েন্ট সমান হয়ে যায়। এখানে টস ও খেলার অপশন থেকে আমরা খেলাকে বেছে নেই এবং ২-০ সেটে জয়লাভ করি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যেন আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাধুলাতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ধারা যাতে চলমান রাখে।উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে প্রায় ১০৭ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে এবং টুর্নামেন্টে ক্রিকেট, ফুটবল সহ জনপ্রিয় সব সেগমেন্টগুলোর আয়োজন করা হয়।
কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/দুপুর ১.৫৭