বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

পঞ্চগড়ে নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৫০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ Time View

ডেস্কনিউজঃ পঞ্চগড় জেলার বোদা উপজেলার করোতোয়া নদীতে গতকালের নৌকাডুবির ঘটনায় আজ আরো ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় এখনো অন্তত ২৯ জন নিখোঁজ রয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় সোমবার আরো ২৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকার যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। রোববার ২৪ জনের লাশ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে নারী ২৪ জন, পুরুষ ১৫ জন ও শিশু ১১ জন।

এর আগে এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপঙ্কর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। অপরদিকে নৌকা ডুবিতে হতাহতের খবর আদান-প্রদানে জরুরী তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে সোমবার সকাল হতে দুপুর পর্যন্ত রেলপথমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক জহুরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত সম্রাট, বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী, উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র : বাসস

কিউএনবি/বিপুল/২৬.০৯.২০২২/রাত ১০.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit