সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ফিলিপিন্স উপকূলে ধেয়ে আসছে সুপার টাইফুন নোরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমাগত শক্তি সঞ্চয় করে ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের দিকে ধেয়ে যাওয়া ৩ মাত্রার টাইফুন নোরুর কবল থেকে রক্ষায় উপকূলীয় এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া শুরু করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায়ও নোরুর গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার, কিন্তু অল্প সময়ের মধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে তা ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছে যায়।

টাইফুনটি আরও শক্তি সঞ্চয় করে রোববার স্থানীয় সময় বিকালে বা সন্ধ্যায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার গতিবেগ নিয়ে ফিলিপিন্সে আঘাত হানতে পারে বলে দেশটির দুর্যোগ সংস্থার সতর্কবার্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“আমাদের মেয়রদেরকে আগেভাগে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করছি,” ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন কুজোনের গভর্নর হেলেন তান।

উপকূলীয় এলাকায় বসবাসরত জেলেদের সমুদ্রে যেতেও বারণ করা হচ্ছে, বলেছেন তিনি।

ফিলিপিন্সে আঘাত হানলে নোরু হবে দেশটিতে আছড়ে পড়া একাদশ ক্রান্তীয় ঘূর্ণিঝড়; এর ফলে রোববার বিকাল থেকে রাজধানী অঞ্চল ও পাশের প্রদেশগুলোতে টানা বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

“প্রবল বাতাস নিয়ে এলেও এই টাইফুনটি দ্রুতই চলে যাবে বলেও আশা করছি,” বলেছেন দুর্যোগ সংস্থার মুখপাত্র বের্নার্ডো রাফায়েলিতো আলেহান্দ্রো।

ভূমিধস, বন্যা, ধ্বংসাত্মক বাতাসের ব্যাপারেও কর্তৃপক্ষ সতর্কাবস্থায় রয়েছে, বলেছেন তিনি।

ফিলিপিন্সের কোস্ট গার্ড জানিয়েছে, টাইফুনের কারণে রাজধানীর দক্ষিণের বন্দরগুলোতে ২৮টি যান ও এক হাজার দুইশর বেশি যাত্রী আটকা পড়েছেন। 

নোরু এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, এটি রোববার পরের দিকে বা সোমবার প্রথম প্রহরে দক্ষিণ চীন সাগরে পৌঁছে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

৭ হাজার ৬০০-র বেশি দ্বীপের সমাহারে গঠিত ফিলিপিন্স প্রতি বছরই গড়ে ২০টি ক্রান্তীয় ঝড় দেখে।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সন্ধ্যা ৬.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit