সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সিরিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৯৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। গত সপ্তাহে লেবানন থেকে অভিবাসীদের বহনকারী এই নৌকাটি যাত্রা শুরু করেছিল এবং পরে সিরীয় উপকূলে সেটি ডুবে যায়।

মূলত নৌকাডুবির ঘটনার পর ভূমধ্যসাগরে সিরিয়ার বানিয়াস উপকূল থেকে আরও মৃতদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা একশোর কাছাকাছি পৌঁছায়।

ভূমধ্যসাগরে সিরিয়ার বানিয়াস উপকূল থেকে আরও মৃতদেহ উদ্ধারের পর সিরিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি শনিবার জানিয়েছে। ডুবে যাওয়া ওই নৌকাটি লেবানন থেকে যাত্রা শুরু করেছিল

এছাড়া এই ঘটনায় সেসময় আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত এসব অভিবাসীদের তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত সপ্তাহে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে জানায়, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি যাত্রা শুরু করে এবং এটিতে ১২০ থেকে ১৫০ জনের মধ্যে আরোহী ছিল।

অর্থনৈতিক সংকটের কারণে শুধু লেবাননেই হাজার হাজার লোক তাদের চাকরি হারিয়েছে এবং লেবানিজ পাউন্ডের মূল্য ৯০ শতাংশেরও বেশি কমে গেছে। এছাড়া হাজার হাজার পরিবার তাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে এবং এখন তারা কার্যত চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, ডুবে যাওয়া নৌকাটিতে বিভিন্ন দেশের মানুষ ছিল।

আলজাজিরা বলছে, হাজার হাজার লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি গত কয়েক মাস ধরে ইউরোপে আরও ভালো জীবনের আশায় নৌকায় করে লেবানন ছেড়েছে। লেবাননের জনসংখ্যা ৬০ লাখ, যার মধ্যে ১০ লাখ সিরীয় শরণার্থী রয়েছে।

২০১৯ সালের শেষের দিক থেকে দেশটি গুরুতর অর্থনৈতিক মন্দার কবলে পড়ে যা জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি মানুষকে দারিদ্র্যের দিকে টেনে নিয়েছে।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/বিকাল ৩.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit