মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণের জন্য পরস্পরকে দায়ী করছে ইউক্রেন-রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বেসামরিক এলাকায় ব্যাপক গোলাবর্ষণের ঘটনায় বোরবার পরস্পরকে দায়ী করেছে ইউক্রেন ও রাশিয়া। জাতিসংঘের সাধারণ পারিষদে শনিবার যখন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরগেই ল্যাভরভ ভাষণ দিচ্ছিলেন, তখন ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।

সাত মাসের যুদ্ধকে দীর্ঘায়িত করতে গায়ের জোরে দখল করা ইউক্রেনের ভূখন্ডকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে শুক্রবার থেকে ওইসব অঞ্চলে গণভোট শুরু হয়েছে। এ ব্যাপারে কিয়েভ বলছে, স্থানীয় জনগণকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে, ভোটের এই চারদিন তাদের এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের পর সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নব্য নাৎসিবাদী শাসনে বছরের পর বছর ধরে নিষ্পেষিত ওই এলাকাগুলোর জনগণের মতামতকে রাশিয়া অবশ্যই সম্মান দেবে।’

এ প্রসঙ্গে ল্যাভরভের কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনের অধিকৃত অঞ্চলের নিরাপত্তায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা আছে কি-না। উত্তরে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নতুন সংযুক্ত এলাকাসহ সংবিধান স্বীকৃত রাশিয়ার ভূখন্ড রাষ্ট্রের পূর্ণ সুরক্ষার আওতায় থাকবে। রাশিয়ান ফেডারেশনের সব আইন, মতবাদ, ধারণা ও কৌশল সম্পূর্ণ ভূখন্ডের জন্য প্রযোজ্য হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit