শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

মাটিরাঙ্গায় গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেদাছড়া কালামিয়া লিডার পাড়ায়  বিশেষ অভিযান পরিচালনা করে  গাঁজাসহ মাদক কারবারি  মোঃ সুলতান ভুঁইয়া(৩৭)কে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২৪ সেপ্টেম্বর ২০২২ইং) রাত সাড়ে দশটার  দিকে মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ সাদ্দাম হোসেন ও সহকারি উপ-পরির্দশক (এএসআই)মোঃ রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রীকালীন টহল ডিউটি করাকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে  মাটিরাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বেলছড়ি ইউনিয়ন এর ০৫ নং ওয়ার্ড খেদাছড়া কালামিয়া লিডার পাড়া  এলাকায়  মৃত হাবিবুর ভুঁইয়া  এর বসতবাড়ির উঠান থেকে  আসামী মোঃ সুলতান ভুঁইয়া(৩৭)কে ৬০০ গ্রাম গাঁজসহ  গ্রেপ্তার করা হয়। 

আটককৃত মোঃ সুলতান ভুঁইয়া(৩৭) বেলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেদাছড়া কালামিয়া লিডার এলাকার  মৃত হাবিবুর ভুঁইয়া,  ছেলে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বলেন, মাদক দ্রব্য  নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে বিস্তারিত প্রতিবেদনমূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit