শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

তেহরান-বেইজিং-মস্কো সম্পর্ক মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে : ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেইজিং ও মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

গতকাল শনিবার চীনা নিউজ চ্যানেল সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক সফররত ইরানের প্রেসিডেন্ট।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চিতভাবে আমেরিকার বেশিরভাগ নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেবে। ইরান, চীন ও রাশিয়াসহ যেসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞার শিকার সেসব দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী হলে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়বে।
আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের অভূতপূর্ব উন্নতির কথা উল্লেখ করে ইব্রাহিম রায়িসি বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার দাম্ভিক শক্তি প্রয়োগের অবসান ঘটানোর জন্য নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা একান্ত জরুরি।

তিনি বলেন, উপনিবেশবাদী আমল থেকে শুরু করে বর্তমান এক মেরুকেন্দ্রীক বিশ্ব ব্যবস্থার প্রতি বিশ্বের বেশিরভাগ মানুষই বীতশ্রদ্ধ। কাজেই নয়া বিশ্বব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, নতুন বিশ্বব্যবস্থা হবে বহুমেরুকেন্দ্রীক যেখানে সব দেশের কথা বলার সমান অধিকার থাকবে।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সকাল ১১.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit