সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

উপ-প্রতিরক্ষামন্ত্রীকে পদচ্যুত করলেন পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধের ময়দানে রুশ সেনাদের হাতে ঠিকঠাকভাবে রসদ পৌঁছে দিতে না পারার কারণে প্রতিরক্ষাবিষয়ক উপমন্ত্রী জেনারেল দিমিত্রি বুলগাকভকে পদচ্যুত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জেনারেল বুলগাকভকে পদচ্যুত করা হয়। ৬৭ বছর বয়সী এই সামরিক কর্মকর্তাকে এখন নতুন দায়িত্ব দেয়া হবে বলে জানা গেছে।

জানা যায়, জেনারেল বুলগাকভের পর মন্ত্রণালয়ের এই পদে আসছেন কর্নেল জেনারেল মিখাইল মিজিন্তসেভ। ইউক্রেনের বন্দর শহর মারিউপোল অবরোধের সময় রুশ বাহিনীকে সামলেছিলেন তিনি।

জেনারেল বুলগাকভ ২০০৮ সাল থেকে রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহের বিষয়টি দেখভাল করছিলেন। ২০১৫ সালে সিরিয়ায় মোতায়েন করা রুশ সেনাদের রসদ সরবরাহের দায়িত্বও ছিল তার কাঁধে। তবে ইউক্রেনে একই দায়িত্ব পালনে বুলগাকভ নিজের দক্ষতার পরিচয় দিতে পারেননি বলে অভিযোগ অনেকের।

ইউক্রেনে রসদ সরবরাহে বিশৃঙ্খলার কারণে সংকটে পড়েন রুশ সেনারা। ফলে যুদ্ধে রাশিয়ার অগ্রগতি হোঁচট খায়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনে লড়তে রুশ সেনাদের মরিচা পড়া একে–৪৭ বন্দুক দেওয়া হয়েছে। পর্যবেক্ষকেরা বলছেন, এসবের জেরে গত কয়েক মাসে তাঁকে দূরে ঠেলে দিয়েছিল ক্রেমলিন।

এদিকে বুলগাকভের পদচ্যুতির নির্দেশকে স্বাগত জানিয়েছে ইউক্রেন যুদ্ধের পক্ষের ব্যক্তিরা। জেনারেল মিজিন্তসেভের নিয়োগেও তারা খুশি হবে বলেই মনে করা হচ্ছে। মারিউপোলের অবরোধের পর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় রয়েছেন তিনি। সূত্র- বিবিসি

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সকাল ১০.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit