সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

যেখানে সমাহিত করা হয়েছে রানিকে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রানি দ্বিতীয় এলিজাবেথকে যেখানে সমাহিত করা হয়েছে তার ছবি প্রকাশ করা হয়েছে। গতকাল ছবিটি প্রকাশ করে বাকিংহাম প্যালেস। রানির নামাঙ্কিত পাথরটি উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলের রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে স্থাপন করা হয়েছে।

জানা গেছে, পাথরটি কালো বেলজিয়ান মার্বেল দিয়ে তৈরি। পাথরের উপর পিতল দিয়ে খোদাই করা হয়েছে প্রয়াত রানি, রানির বাবা ষষ্ঠ জর্জ (১৮৯৫-১৯৫২), মা এলিজাবেথ (১৯০০-২০০২) ও স্বামী ফিলিপের (১৯২১-২০২১) নাম। 

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। প্রায় ৭০ বছর ব্রিটেন শাসন করেছেন রানি। সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটেন শাসনের দিক দিয়ে সাবেক ব্রিটিশ রানি ভিক্টোরিয়াকেও ছাড়িয়ে গেছেন দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর রীতি অনুযায়ী ব্রিটেনের সিংহাসনে বসেছেন তার বড় ছেলে চার্লস।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সকাল ৯.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit