বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নিহত সেই শিক্ষকের বাড়িতে উপহার নিয়ে গেলেন ইউএনও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৯ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরের রায়পুর ইউএনও। নিহত শিক্ষকের অসহায় স্ত্রীর হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী। তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, তেল, চিড়া, গুড়সহ ৯ পদের সামগ্রী। এ সময় কয়েক দিনের মধ্যেই বসতঘর মেরামতের জন্য দুই বান্ডেল টিন, ১০ হাজার টাকা ছাড়াও ২৫ হাজার টাকা দিয়ে দোকান নির্মাণ, ভিজিএফের আওতায় আনা এবং সন্তানদের বিনাখরচে লেখাপড়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। এ সময় ইউপি চেয়ারম্যান শাহিনুর বেগম ও মেম্বার শিপন মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুর ২টা ৫ মিনিটে ‘ভিক্ষা করছে খুন হওয়া শিক্ষকের ছেলে’-এ শিরোনামে যুগান্তর অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এটি নজরে আসে জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ ও রায়পুরের ইউএনও অঞ্জন দাশসহ কর্মকর্তাদের। শিক্ষকের স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমি জীর্ণশীর্ণ ভাঙা ঘরে তিন সন্তান নিয়ে খুব কষ্টে মানবেতর জীবনযাপন করছি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে প্রতিবন্ধী ছেলেকে রাস্তায় নামিয়েছি ভিক্ষা করতে। এ সংবাদ পেয়ে যুগান্তরের সাংবাদিক আমাকে সহযোগিতা করেন এবং প্রশাসনের মাধ্যমে সহযোগিতা নিয়ে দেওয়ায় আমি খুব খুশি। আমরা যুগান্তরের কাছে কৃতজ্ঞ।

ইউএনও অঞ্জন দাশ বলেন, যুগান্তর অনলাইনে মানবিক এ রিপোর্টটি দেখেই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশনায় কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের নিহত শিক্ষকের প্রতিবন্ধী কিশোর ছেলে রিফাত হোসেন ও তার মা কোহিনুর বেগমের বাড়িতে পরিদর্শনে যাই। জেলা প্রশাসকের সরকারি তহবিল থেকে ২৫ হাজার টাকা দিয়ে প্রতিবন্ধী রিফাত হোসেন ও তার পরিবারের পুনর্বাসনের জন্য একটা দোকান ভাড়া করে মালামাল তোলার ব্যবস্থাসহ আরও ১০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ১০ কেজি চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা ও দুই বান্ডিল টিন দিয়ে ঘর মেরামতের ব্যবস্থা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit