বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

বাবরের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জিতল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড জুটিতে তিন বল হাতে রেখেই ১০ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল পাকিস্তান। বৃহস্পতিবার করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ড। ৪২ রানের জুটির পর ফেরেন অ্যালেক্স হেলস। ২১ বলে ২৬ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। ২৭ বলে ৩০ রান করে বোল্ড হন আরেক উদ্বোধনী ব্যাটার ফিল সল্ট। পরে ডেভিড মালান নেমে কোনো রান করার আগেই আউট হন। এরপর বেন ডাকেট ২২ বলে ৪৩ রান এবং ১৯ বলে ৩১ রান করে ফেরেন হ্যারি ব্রুকও।   কিন্তু শেষ অবধি অপরাজিত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মঈন আলি। মাত্র ২৩ বল খেলে ৫৫ রান করেন তিনি। এতেই ১৯৯ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। পাকিস্তানের পক্ষে দুই উইকেট করে নেন শাহনেওয়াজ দাহানি ও হারিস রউফ।    

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ছন্দে ছিলেন বাবর ও রিজওয়ান। ২০০ রানের লক্ষ্যে বাবর খেলেছেন ৬৬ বলে ১১০ রানের ইনিংস। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়লেন ২০৩ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি। রিজওয়ান অপরাজিত ছিলেন ৫১ বলে ৮৮ রানে। বাবর-রিজওয়ানের জুটি রান তাড়ায় টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল এ দুজনেরই, গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা গড়েছিলেন অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটি। ইংল্যান্ডের বিপক্ষেও এটি রেকর্ড রান তাড়া।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit