মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগের দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ নারী দল। তাইতো লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সেটা ভালোভাবেই পূরণ করল নিগার সুলতানা জ্যোতির দল, পেল বড় জয়।

আবুধাবিতে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নারী দলকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১টি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে পুরো ২০ ওভার খেললেও ৩ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা। তাকে বোল্ড করেন স্নিগ্ধা পল। এরপর অবশ্য আর কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। 

৯টি চারের সাহায্যে ৬৪ বলে সর্বোচ্চ ৭৭ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। আর ৬টি চার ও ১ ছক্কায় ৪০ বলে ৫৬ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দুজনেই শেষ অবধি অপরাজিত থাকেন।

জবাব দিতে নামা যুক্তরাষ্ট্রের প্রথম উইকেটটি ইনিংসের শুরুর ওভারেই তুলে নেন সালমা খাতুন। মেডেন দিয়ে ৬ বলে ০ রান করা স্নিগ্ধা পলকে আউট করেন তিনি। এরপর ১ বলে ১ রান করে রান আউট হন আরেক উদ্বোধনী ব্যাটার দিশা দিগরা।

দলীয় মাত্র ১২ রানেই নাহিদা আক্তার তৃতীয় উইকেটটি তুলে নিলেও এরপর অবশ্য আর কোনো উইকেট হারায়নি যুক্তরাষ্ট্র। 

দলটির পক্ষে সর্বোচ্চ ৭৪ রান আসে সিন্ধু শ্রীহার্সার ব্যাট থেকে, ৭১ বল খেলে এই রান করেন তিনি। এছাড়া ৪১ বলে ২৬ রান করেন রিসা রামজিৎ। কিন্তু দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তারা। ৫৫ রানের হার নিয়েই মাঠ ছাড়ার সঙ্গে টুর্নামেন্ট থেকেও বিদায় ঘটে তাদের।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মুর্শিদা খাতুন।

সেমিফাইনালে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit