বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

পাঁচ দফা দাবী আদায়ে খাগড়াছড়ি পিআইও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পূণদিবস কর্মবিরতি।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী খাগড়াছড়ি জেলার ৯উপজেলায়  পূর্ণদিবস কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর ২০২২ইং)সকাল ৮টা থেকে  বিকাল ৩টা পর্যন্ত খাগড়াছড়ি জেলার ৯উপজেলায় কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কল্যাণ পরিষদ ও কর্মচারি কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা।
জেলার খাগড়াছড়ি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় , মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় পানছড়ি উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়,  সহ জেলার সব অফিসে কার্যক্রম স্থগিত রয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী এর আগে ১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময়ে ৮-১২টা চার ঘণ্টা করে তারা কর্মবিরতি পালন করে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন শেষে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত যৌথসভায় পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ নিয়োগ, পদোন্নতি, চলতি দায়িত্বে পদায়নের মাধ্যমে পূরণ করা।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit