শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়াকে অবশ্যই উপযুক্ত শাস্তি পেতে হবে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, আগ্রাসনের জন্য রাশিয়াকে অবশ্যই ‘উপযুক্ত সাজা’ পেতে হবে। আগে থেকে রেকর্ড করা ভিডিও বক্তব্যে ইউক্রেনের নেতা একটি বিশেষ যুদ্ধ ট্রাইব্যুনাল গঠনের দাবি করার পাশাপাশি রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের বিবরণ তুলে ধরেন। জেলেনস্কি তার দেশকে আরো সামরিক সহায়তা দেওয়া এবং বিশ্ব মঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য একটি শান্তির পরিকল্পনাও পেশ করেন।

অধিবেশনে উপস্থিত অনেকে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্যকে দাঁড়িয়ে অভিবাদন জানান। সূচনা বক্তব্যে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ‘অবৈধ যুদ্ধের মাধ্যমে বিপর্যয়কর অশান্তি’ সৃষ্টি করার অভিযোগ করেন। জেলেনস্কির এ ভাষণের দিনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে লড়ার জন্য ৩ লাখ রিজার্ভ সেনা তলবের ঘোষণা দেন। পুতিনের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় রাশিয়ার রাস্তায় বিক্ষোভ হয়েছে যা ইদানিং বিরল ঘটনা। জেলেনস্কি বলেন, পুতিনের এই পদক্ষেপ দেখাচ্ছে তিনি শান্তি আলোচনার বিষয়ে আন্তরিক নন।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit