শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

আজ ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আজ ঢাকায় আসছেন প্রণয় কুমার ভার্মা। তিনি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন। ইতোমধ্যে দোরাইস্বামী ঢাকা ত্যাগ করেছেন। তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার নিযুক্ত হয়েছেন।

প্রণয় কুমার ভার্মা ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। হ্যানয় থেকে তিনি আজ ঢাকায় আসছেন। ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক এবং ভারতের পরমাণু কূটনীতির বিভাগেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে দায়িত্ব পাওয়া প্রণয় ভার্মা ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত নিযুক্ত হন। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় ভার্মা। ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে।

ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিডিলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিসে চীনা ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit