মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বীজ বিক্রি অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি পাঁচ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা দিনাজপুরে আমন ধানের বাম্পার ফলন॥ মাটিরাঙ্গায় এসিল্যান্ড না থাকায় নাগরিক সেবা বঞ্চিত, আটকে আছে নামজারি মামলা। শার্শায় সন্ত্রাসী তোতার নামে মামলা তুলে নিতে আহত বুদোর বাড়িতে গিয়ে হত্যার হুমকি মাটিরাঙ্গায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ। মঙ্গলবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জানুন রাশিফলে পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন মাটিরাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশি আটক। কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসির বিরুদ্ধে পরোয়ানা আঙুর নাকি কিসমিস, কোনটির পুষ্টিগুণ বেশি?

জেনারেল সোলাইমানিকে হত্যার জন্য ট্রাম্পের বিচার চাইল ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার অপরাধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কোনো ছাড় দেবে না ইরান। তিনি বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। রায়িসি মার্কিন মদদে সৃষ্ট সন্ত্রাসবাদসহ আন্তর্জাতিক অঙ্গনে পাশ্চাত্যের হস্তক্ষেপকামী নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করার ক্ষেত্রে ইরানের ‘উল্লেখযোগ্য ও ক্রমবর্ধমান’ ভূমিকার প্রশংসা করেন। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়ে এ অঞ্চলের মানচিত্রে ব্যাপক পরিবর্তন আনার যে ষড়যন্ত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলো করেছিল তা নস্যাৎ করে দিতে জেনারেল সোলাইমানি প্রধান ভূমিকা পালন করেছিলেন। আমরা একটি ন্যায়ভিত্তিক আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করার চেষ্টা চালিয়ে যাব। প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে জেনারেল সোলাইমানিকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা। সূত্র : প্রেসটিভি

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit