মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মাটিরাঙ্গাতে ২৫লাখ টাকার  ভারতীয় শাড়ী লেহেঙ্গা জব্দ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে খেদাছড়া ব্যাটালিয়ন  ৪০ (বিজিবি)   সদস্যরা।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর২০২২ইং) ভোর ৪টার দিকে হাবিলদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২২৬/২-আরবি এলাকায় এ্যাম্বুসে অবস্থান করে।মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধীনস্থ চালিতাছড়া বিওপি হতে শাড়ি ও লেহেঙ্গার চালান জব্দ করা হয়।

৪০ ব্যাটালিয়ন বিজিবি সূত্র জানায়, অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর  আনুমানিক সাড়ে দশটার দিকে বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে  অভিযানে যায় বিজিবি। পরে সীমান্ত পিলার হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিশুকবাড়ী মেইনরোড নামক স্থানে (জিআর-৮৬২৫০৮ মানচিত্র ৭৯ এম/১৬)  বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী শাড়িগুলো রেখে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১২ বস্তা ভারতীয় অবৈধ শাড়িগুলো জব্দ করে বিজিবি।

এরমধ্যে  ভারতীয় লেহেঙ্গা (ক্যাটাগরি-১) = ৯টি, সিজার মূল্য ২০,০০০ × ৯টি = ১,৮০,০০০/-ভারতীয় লেহেঙ্গা (ক্যাটাগরি-২) = ১৬টি, সিজার মূল্য ১৮,৫০০ × ১৬টি = ২,৯৬,০০০/-ভারতীয় লেহেঙ্গা (ক্যাটাগরি-৩) = ৪৭টি,  সিজার মূল্য ১৫,০০০ × ৪৭টি = ৭,০৫,০০০/-ভারতীয় শাড়ী (ক্যাটাগরি-১) = ১৩৯টি,  সিজার মূল্য ৭,৫০০ × ১৩৯টি = ১০,৪২,৫০০/- ভারতীয় শাড়ী (ক্যাটাগরি-২) = ২৭টি, সিজার মূল্য ৫,০০০ × ২৭টি =  ১,৩৫,০০০/- ভারতীয় শাড়ী (ক্যাটাগরি-৩) = ৫১টি, সিজার মূল্য ৩,০০০ × ৫১টি =  ১,৫৩,০০০/-সহ সর্বমোট ২৫,১১,৫০০ পঁচিশ লক্ষ এগার হাজার পাঁচশত) টাকা। 

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন কমান্ডার  লে.কর্নেল সোহেল আহমেদ, পিএসসি,  জানান, ভারতীয় লেহেঙ্গা ও শাড়ীর সর্বমোট সিজার মূল্য ২৫,১১,৫০০/- (পঁচিশ লক্ষ এগার হাজার পাঁচশত) টাকা। উল্লেখ্য, বিজিবি কর্তৃক আটককৃত মালামাল সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টম অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সবসময় আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit