মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সোনালী ব্যাংকের সঙ্গে এটুআই ও অলিভিনের চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম ব্যবহার করে নাগরিকগণ ও সেবাগ্রহীতাদের  বিবিধ ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে এ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই), সোনালী ব্যাংক লিমিটেড ও অলিভিন লিমিটেডের মধ্যে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

এ লক্ষ্যে ১৮ সেপ্টেম্বর, ২০২২ রবিবার সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সভা কক্ষে ত্রি-পক্ষীয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, অ্যাসপায়ার টু ইনোভেট এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড.  দেওয়ান মুহাম্মদ হূমায়ন কবীর এবং অলিভিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামাওয়াত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মোঃ কামরুজ্জামান খান,  প্রধান কার্যালয়ে জেনারেল ম্যানেজারবৃন্দ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit