বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

রিটার্ন জমা দিতে নতুন করদাতাদের বাড়তি সুযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে নতুন করদাতাদের বাড়তি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমবারের মতো ব্যক্তিপর্যায়ের আয়করদাতারা জরিমানা ছাড়াই আগামী বছরের ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। তবে পুরোনো করদাতাদের রিটার্ন জমা দিতে হবে আগের মতো ৩০ নভেম্বরের মধ্যেই। সোমবার (১৯ সেপ্টেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের বাজেটে ‘কর দিবস’-এর সংজ্ঞা সংশোধন করেছে এনবিআর। নতুন করদাতা, যারা আগে কখনো রিটার্ন দাখিল করেননি, তাদের জন্য আয়বর্ষ শেষ হবে পরবর্তী ৩০ জুন। অর্থাৎ, ওই সময়ের মধ্যে যেকোনো দিন রিটার্ন দাখিল করতে পারবেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে বর্তমানে টিআইএনধারী রয়েছেন ৭৮ লাখের বেশি। এর মধ্যে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন প্রায় ২৪ লাখ করদাতা। আয়কর আইনে টিআইএনধারীদের জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করা হলেও এনবিআর এতদিন তেমন কোনো ব্যবস্থা নেয়নি।

প্রসঙ্গত, সাধারণত প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়ার সময় নির্ধারণ করা থাকে। নির্দিষ্ট সময়ে দাখিল করতে ব্যর্থ হলে ব্যক্তিগত করদাতাদের প্রতি মাসে দুই শতাংশ হারে জরিমানা দিতে হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit