শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

১৫ দিনে রেমিট্যান্স এলো ১শ’ কোটি ডলারের বেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১০০ কোটি ৮৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা দরে এর পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৮৯৩ কোটি টাকা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। 

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার।

এবারও সবচেয়ে বেশি ২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর সিটি ব্যাংকে এসেছে ৯ কোটি ৯৭ লাখ ডলার।

এর আগে, প্রবাসীরা আগস্ট মাসের ২০৩ কো‌টি ৭৮ লাখ, জুলাইয়ে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, জুনে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার এবং মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে প্রবাসী বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম।

কিউএনবি/অনিমা/১৯.০৯.২০২২/দুপুর ২.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit