বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সোনার দাম আরও কমল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : ভরিতে আরও ৯৩৩ টাকা কমল সোনার দাম। এর ফলে ২২ ক্যারটের (ভালো মানের) প্রতিভরি সোনার দাম দাঁড়ালো ৮২ হাজার ৩৪৮ টাকা। সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভায় রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর এ নিয়ে এক সপ্তাহের সোনার দাম কমলো ২ হাজার ২১৪ টাকা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দাম কমে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেট ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতিভরি ৫৫ হাজার ৮৭০ টাকায় বিক্রি হবে। এর আগে, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছিল  ৮৩ হাজার ২৮০ টাকায়। ২১ ক্যারেট বিক্রি হবে ৭৯ হাজার ৪৯০ টাকায়। আর ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৬৮ হাজার ১১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫৬ হাজার ৪৫৩ টাকায় বিক্রি হয়েছে। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। 

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit