রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

‘তার হাসি ভোলা যাবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলা। প্রিন্সেস ডায়ানার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ক্যামিলাকে বিয়ে করেন রানি দ্বিতীয় এলিজাবেথের বড় সন্তান চার্লস। সেই চার্লস এখন রাজা। ক্যামিলার উপাধি কুইন কনসর্ট।

শাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশ করে ৭৫ বছরের ক্যামিলা বলেছেন, ‘তার (রানি দ্বিতীয় এলিজাবেথ) নীল চোখগুলো ছিল চমৎকার। যখন তিনি হাসতেন পুরো মুখ উজ্জ্বল হয়ে উঠতো। আমি সবসময় তার হাসিমুখটা মনে রাখবো। সেই হাসি কখনই ভোলা যাবে না’।

ক্যামিলা আরও বলেন, ‘একাকী নারী শাসক হিসেবে তার দায়িত্ব পালনটা নিশ্চয় কঠিন ছিল। আশেপাশে নারী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও তেমন ছিল না। তিনি নিজেই নিজের দায়িত্ব ঠিক করে নিয়েছিলেন’।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামীকাল তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit