বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

রানির অন্ত্যেষ্টিক্রিয়া : সোমবারের ফ্লাইট বাতিল করছে হিথ্রু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেসক্ : লন্ডনের হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে সোমবার অন্তত ১৫ শতাংশ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় লন্ডনের আকাশ যেন শান্ত থাকে, তা নিশ্চিত করার জন্য এটি করা হচ্ছে। সেজন্য বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। তার মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের ১০০ ফ্লাইট এবং ভার্জিন আটলান্টিকের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রানির শেষকৃত্যের পর দুই মিনিটের জন্য নীরবতা পালন করা হবে। ওই সময়ের আগে এবং পরে সব উড্ডয়ন ও অবতরণ ১৫ মিনিটের জন্য বিলম্বিত হবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে হিথ্রু বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, রানির প্রতি সম্মানের জন্য সোমবার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে শব্দের ব্যাঘাত এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) নির্দেশিকা জারি করে জানিয়েছে, যেসব বিমানযাত্রীদের ফ্লাইট সোমবার হিথ্রু বিমানবন্দরের শিডিউল পরিবর্তনের কারণে বাতিল বা বিলম্বিত হবে, তারা আইনগতভাবে আর্থিক ক্ষতিপূরণ পাবেন না। তবে যাত্রীরা চাইলে টিকিটের মূল্য ফেরত কিংবা পুনরায় টিকিট বুকিংয়ের সুবিধা নিতে পারবেন।
সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit