রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড মুখোমুখি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু ২০০৯ সালে। প্রথম তিন আসরে খেলা হয়নি বাংলাদেশের। ২০১৪ সালে স্বাগতিক হয়ে অংশ নেয় প্রথমবার। এর পর থেকে টানা চারটি বিশ্বকাপ খেলেছেন সালমা খাতুন, জাহানারা আলমরা। পঞ্চম বিশ্বকাপের অভিযানটা শুরু হচ্ছে আজ।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে আট দল। এর দুটিই কেবল সুযোগ পাবে মূল আসরে। বাংলাদেশ গ্রুপ ‘এ’তে খেলবে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ ‘বি’তে আছে থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি, জিম্বাবুয়ে ও স্বাগতিক আরব আমিরাত। আজ আবুধাবিতে উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের। এই গ্রুপের অপর ম্যাচে আজ যুক্তরাষ্ট্র খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দুই গ্রুপের সেরা দুটি করে দল পাবে সেমিফাইনালের টিকিট। এরপর ফাইনালে পৌঁছানো দুই দলের নিশ্চিত হবে বিশ্বকাপযাত্রা।

বাছাই পর্বের দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। বৈশ্বিক র‌্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা নিগার সুলতানার দল অবশ্য শুরুতে ধাক্কা খেয়েছে পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হককে হারিয়ে। এই সংস্করণে বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে ৫০ উইকেট পাওয়া জাহানারার হাতে সেলাই পড়েছে দুটি। এক হাজারের বেশি রান করা ফারজানা আক্রান্ত করোনায়। তাঁদের জায়গায় দলে যোগ দিতে গতকাল দুবাই উড়ে গেছেন ফারিহা ইসলাম ও সোহেলি আক্তার।

বাংলাদেশ ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড ও ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের গ্রুপে থাকা দলগুলোর মধ্যে কেবল আয়ারল্যান্ডেরই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপ খেলেছিল আইরিশরা। তবে বাছাই পর্বের বাধা পার হতে পারেনি গত আসরে। গ্রুপ ‘বি’র দলগুলোর মধ্যে শুধু থাইল্যান্ড বিশ্বকাপ খেলেছে গত আসরে। তাই বাছাই পর্বের বাধা অতিক্রম করা কঠিন চ্যালেঞ্জ হওয়ার কথা নয় নিগার সুলতানাদের।

গ্রুপ-এ : বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র।

গ্রুপ-বি : থাইল্যান্ড, আরব আমিরাত, জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামিমা সুলতানা, ফারিহা ইসলাম, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোহেলি আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit