বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় গ্রিড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে। জাতিসংঘের পরমাণু সংস্থা (আইএইএ) বলেছে, গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন থাকা ৪টি সরবরাহ লাইনের মধ্যে একটি লাইন প্রকৌশলীরা মেরামত করেন। আনাদোলুর।

গোলাগুলির কারণে সেপ্টেম্বর থেকে রাশিয়া-অধিকৃত প্লান্টটি জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আইএইএ বলেছে, পুনরুদ্ধার করা ৭৫০ কিলোভোল্ট (কেভি) লাইনটি এখন ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। চুল্লি শীতলকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’

গ্রিড থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্টেশনটি প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা পরিচালনার জন্য তার নিজস্ব বিদ্যুৎ সরবরাহের ওপরনির্ভর করছিল। প্লান্টের অভ্যন্তরীণ শক্তি ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। মার্চ মাসে রাশিয়ার সেনারা জাপোরিঝিয়া দখল করে নেয় এবং প্লান্টের চারপাশে গোলাবর্ষণের পর থেকে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছিল।

সেপ্টেম্বরের শুরুতে আইএইএ বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আইএইএ টিমের বেশ কয়েকজন সদস্য স্থায়ী ভিত্তিতে প্লান্টের অঞ্চলের ভেতরে অবস্থান করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit