বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ধন্যবাদ জানালেন রাজা চার্লস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তিনি লন্ডনে অবস্থান করছেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রাজা তৃতীয় চার্লস।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতির জন্য রাজা চার্লস রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমার কাছে প্রয়াত রানি মায়ের মতো ছিলেন। তিনি কমনওয়েলথের একজন অসাধারণ প্রধান ছিলেন। ব্যক্তিগতভাবে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

ব্রিটেনের রাজাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, “প্রয়াত রানি এলিজাবেথের সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।”

এছাড়া ব্রিটেনের সিংহাসনে আরোহণের জন্য রাজাকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন শেখ হাসিনা।

এ সময়ে ১৯৯৭ সালে রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ-যুক্তরাজ্য কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজা চার্লস ও রানিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ।”

জবাবে রাজা বলেন, “৫০তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য আমরা উন্মুখ ছিলাম। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দুর্ভাগ্যবশত আমাদের এটি বাতিল করতে হচ্ছে।”

বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ-ব্রিটিশ অভিবাসীদের শুভকামনা জানান রাজা চার্লস।

প্রসঙ্গত, আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত সেখানেই রানির কফিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। এদিকে বিশ্ব নেতারা রানির শেষকৃত্যের জন্য লন্ডনে আসা শুরু করেছেন।

এর মধ্যে অনুষ্ঠানে যোগ দিতে ১৬ সেপ্টেম্বর ব্রিটেনে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনও লন্ডনে অবস্থান করছেন।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit