মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

এলচেকে হারিয়ে রিয়ালকে টপকাল বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ভালো খেলেই হারতে হয়েছিল জাভি এর্নান্দেসের দলকে। বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগে হারের ওই শোক কাটিয়ে এলচের জালে গোল উৎসবই করেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে রবার্ত লেভানদোস্কির জোড়া গোলে কাতালানরা ৩-০ ব্যবধানে হারিয়েছে ১০ জনের এলচেকে। অন্য গোলটি মেমফিস  দেপাইয়ের।

এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে জাভি এর্নান্দেসের দল। ছয় ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ১৫। আজ মাদ্রিদ ডার্বিতে জিতলে আবার শীর্ষে ফিরবে কার্লো আনচেলোত্তির দল। এ মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ।

খেলার শুরুর দিকে গনজালো ভার্দু লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় এলচে। বিরতির আগে দুটি গোলও হজম করে তারা। ৩৪ মিনিটে লেভানদোস্কি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ৪১ মিনিটে ব্যবধান ২-০ করেন মেমফিস দেপাই। মিনিটে দুয়েক পর বল জালে জড়িয়েছিলেন পেদ্রিও। কিন্তু ভিএআরে বাতিল হয়ে গেছে তাঁর গোল। বিরতির পর শুরুতে আবার গোল লেভানদোস্কির। একজন কম নিয়েও দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় আর গোল হজম করেনি এলচে। পুরো ম্যাচে মাত্র একটি শট নিয়েছে তারা। বিপরীতে বার্সার শট ছিল ২৫টি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit