রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে দেখে না বিএনপি: মতিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে দেখে না বিএনপি। তারা মিথ্যাচারে চ্যাম্পিয়ন, পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে কই? দুর্নীতিতো প্রমাণই হয়নি। শনিবার দুপুর ১ টায় ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, পৃথিবীর কয়টি দেশ বিনা পয়সায় শিক্ষার্থীদের বই দিচ্ছে! একমাত্র শেখ হাসিনার দ্বারাই এইদৃষ্টান্ত সম্ভব হয়েছে। দেশের জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনের ধারাবাহিকতা ধরে রাখবে। তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম ছিলেন দক্ষিণ ভোলার আলোকিত একজন মানুষ। তার মৃত্যুর পরে তারই সুযোগ্য পুত্র আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ওই এলাকার এমপি হয়ে ভোলা জেলায় অভূতপূর্ব উন্নয়ন করে পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, মরহুম পিতার আদর্শ বুকে ধারণ করে চরফ্যাশন মনপুরায় ব্যাপক উন্নয়ন করে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাবা ছিলেন আমার সকল কাজের অনুপ্রেরণা।

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit