মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রানির শেষকৃত্যে সৌদি যুবরাজের আমন্ত্রণ নিয়ে তোলপাড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু হয়েছে তোলপাড়। মানবাধিকার কর্মীরা এই নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন বলে বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে। 

সৌদি দূতাবাসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে ‘এমবিএস’ নামে পরিচিত প্রিন্স সালমান এই সপ্তাহে লন্ডনে আসবেন। তবে তিনি সোমবার মূল অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন কি না তা স্পষ্ট নয়। নিহত সৌদি সাংবাদিকের বাগদত্তা হ্যাটিস গেঙ্গিজ বলেছেন, তাকে আমন্ত্রণ জানান রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিতে একটি দাগের মতো। প্রিন্স সালমান লন্ডনে অবতরণ করার সময় তাকে গ্রেফতার করারও আহ্বান জানান হ্যাটিস গেঙ্গিজ।  

ক্যাম্পেইন অ্যাগেইনস্ট দ্য আর্মস ট্রেড (সিএএটি) নামে একটি সংগঠন সৌদি আবর ও অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের শাসকদের বিরুদ্ধে রানির শেষকৃত্যকে নিজেদের মানবাধিকারের রেকর্ডকে ‘হোয়াটওয়াট’ করার উপায় হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে। সংগঠনটির ধারণা আট বছর আগে ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেন সেখানে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অস্ত্র বিক্রি করেছে। প্রসঙ্গত, সোমবার রানির শেষকৃত্যের অনুষ্ঠানে বিশ্বের ৫০০ নেতা ও সম্মানিত ব্যক্তি উপস্থিত থাকবেন। এটির আয়োজন করেছেন রাজা তৃতীয় চার্লস। এ শেষকৃত্যের অনুষ্ঠানটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিশ্বনেতাদের জমায়েত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit