শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বঙ্গবন্ধু মতো শুদ্ধ মানুষ হওয়ার চেষ্টা থাকতে হবে : আরেফিন সিদ্দিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : আত্মশুদ্ধ জাতি গড়তে পারবে বঙ্গবন্ধুর সোনার বাংলা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা, নতুন প্রজন্মের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ৭১ আলোচনা সভার আয়োজন করে। আরেফিন সিদ্দিক বলেন, আমরা প্রত্যেকে যদি নিজেকে শুদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে সোনার বাংলা গড়া যাবে।

আমরা সবাই শুদ্ধ হবো তাও নয়। চেষ্টাটা অব্যাহত থাকতে হবে বঙ্গবন্ধু মতো শুদ্ধ মানুষ হবার। আপনাদের পরিবারে নতুন প্রজন্মের সদস্য আছে তারা আজকে স্কুলে, কলেজে বা বিশ্ববিদ্যালয় পড়ছে। তারা আপনাকেই অনুসরণ করছে। আপনি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করছেন বলেই আপনাকে অনুসরণ করা মানেই বঙ্গবন্ধুকে অনুসরণ করা। সেভাবে প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর বার্তা পৌঁছে দিতে হবে।

কমিশন গঠনের কথা উল্লেখ করে আরেফিন সিদ্দিকী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে হত্যা হলেন। তার কোনো কমিশন এখন পর্যন্ত আমরা দেখিনি। একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রপ্রধান বা জাতির পিতা হত্যাকাণ্ডের শিকার হয় তখন স্বাভাবিকভাবে বিচার হয় এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার জন্য কমিশন গঠন করা হয়। এটা সারা দুনিয়ার নিয়ম। প্রেসিডেন্ট কেনেডি, মহাত্মা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পরপরই কমিশন গঠন করা হয়েছিল। আমরা চাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে যারাই জড়িত ছিল তাদের সবার পরিচয় প্রকাশিত হোক।

সভায় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ৭১ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান আবুনাসের স্বপন, মাজহারুল ইসলাম মনির, কামরুজ্জামান লেলিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit