মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ব্যারিস্টার আবুল হাসনাতের সম্মানে রবিবার ডিএসসিসিতে ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের সম্মানে আগামীকাল রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে (বিজ্ঞপ্তি) এই ছুটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা পৌর করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের ‘বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এবং তাঁর প্রতি সম্মান প্রদর্শনার্থে রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয়ের জন্য পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হলো’।

এদিন করপোরেশনের প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে। তবে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাসমূহ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়। ঢাকা পৌর করপোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit