মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের চত্বরেও নিষিদ্ধ সফুরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আন্দোলন করা সফুরা জারগারের ভর্তি গত মাসেই বাতিল করেছিল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয় চত্বরেই তার প্রবেশ নিষিদ্ধ করেছে জামিয়া কর্তৃপক্ষ। দিল্লির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ ও মিছিল আয়োজনের কারণে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সফুরা অপ্রাসঙ্গিক ও আপত্তিকর ইস্যুতে আন্দোলন ও বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পড়াশোনার পরিবেশ নষ্ট করেছেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। তিনি সাধারণ শিক্ষার্থীদের উসকানি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তি বজায় রাখতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে এমফিলের জন্য গবেষণাপত্র জমা দিতে অতিরিক্ত সময়ের আবেদন করেছিলেন সফুরা। কিন্তু তার আবেদন গ্রহণে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ দেরি করেছে কর্তৃপক্ষ, এমন অভিযোগ জানিয়ে টুইটারে পোস্ট করেছেন তিনি। ভর্তি বাতিল হওয়ার নোটিশ পোস্ট করে টুইটারে তিনি লিখেছেন, ‘সাধারণত শামুকের গতিতে চলা জামিয়া আমার ভর্তি বাতিল করতে আলোর গতিতে ছুটছে। ভর্তি বাতিল হওয়ায় মন ভাঙলেও মনোবল ভাঙেনি। ’

প্রসঙ্গত, জামিয়া মিলিয়া ইসলামিয়ার গবেষণা শিক্ষার্থী তথা সিএএ আন্দোলনের কর্মী সফুরাকে ২০২০ সালে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশের বিশেষ সেল। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাড়াও তার বিরুদ্ধে দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে হিংসার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়। গ্রেপ্তারের পর সফুরার বিরুদ্ধে ইউপিএ আইনে মামলা দায়ের করে পুলিশ। তিহার জেলে বন্দিদশা থেকে জামিনের আবেদন করলেও তা তিনবার খারিজ হয়ে যায় দিল্লির আদালতে। অন্তঃসত্ত্বা হওয়ার পর মানবিকতার খাতিরে ২০২০ সালের জুন মানে সফুরাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit