মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কুমিল্লায় বিএনপির নেতা বরকত উল্লাহর ওপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ Time View

ডেস্কনিউজঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।তার মাথা ফেটে গেছে। এ ঘটনায় তার স্ত্রী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মহিউদ্দিন রাজু, বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেনসহ কয়েকজন এই হামলায় গুরুতর আহত হয়েছেন।

মনোহরগঞ্জ সংবাদদাতা জানান, শনিবার বিকেলে নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে সোনাইমুড়ি ও কুমিল্লার মনোহরগঞ্জের সীমান্ত এলাকায় অবস্থিত বিপুলাসার বাজারে নামেন বরকত উল্লাহ বুলু। সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার সময় তার ওপর হামলা করে। তাদের ওপর লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করা হয়। পরে দ্রুত পাশের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকার দিকে রওয়ানা হয়েছেন।

বরকতুল্লাহ বুলুর পুত্র সানিয়াত জানান, নোয়াখালী থেকে ফেরত আসার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। ’জয় বাংলা’ শ্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এ হামলা করেছেন। তাদের ওপর লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে হামলা করে। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে, সম্ভবত তার ডান হাতও ভেঙে গেছে।

তিনি জানান,আব্বুর সঙ্গে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন-মোস্তফা, রাজু, ফারুক, গাড়িচালক আলী।

মনোহরগঞ্জ থানার ওসি মো. শফিউল আলম বলেন, ‘বিপুলাসার বাজারে স্থানীয় কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে সভা করছিলেন বরকত উল্লাহ বুলু। এ সময় তার স্ত্রী ও নেতা-কর্মীরা সঙ্গে ছিলেন। সভা চলাকালেই তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা আমরা জানি না। আমাদের কাছে এ বিষয়ে এখনও লিখিত কোনও অভিযোগ আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছি আমরা।’

স্থানীয় নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাওহার ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলার খবরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে বরকত উল্লাহ বুলুর সঙ্গে কথা বলেছি। কারা এই হামলা করেছে তা খতিয়ে দেখা হবে।’

কিউএনবি/বিপুল/১৭.০৯.২০২০/ রাত ৮.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit