মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আবুধাবির টি-টেনের ড্রাফটে তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লেখিয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এর আগেও সংযুক্ত আরব আমিরাতের টি-টেনে খেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এক টুইটে এ খবর নিশ্চিত করেছে টি-টেন লিগের কর্তৃপক্ষ। ড্রাফটে দল পেলেই মাঠে দেখা যাবে দেশসেরা এই ওপেনারকে।

তামিমের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মতো তারকা ক্রিকেটার। এ ছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মতো ক্রিকেটারদের। টি-টেন কতৃপক্ষ এক টুইটে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কারা হার্ড হিটিংয়ের জন্য তৈরি? জেসন রয়, ডেভি্ড মালান, নাজিবুল্লাহ জাদরান, রেজা হেনড্রিক্স, তামিম ইকবাল এবং জেমস ভিন্স টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে থাকছেন এবং খেলতে উন্মুক্ত আছেন।’

তামিম এর আগে একবারই টি-টেন লিগে খেলেছেন, ২০১৭ সালে। পাখতুনসের হয়ে সেই মৌসুমে ৩ ম্যাচে মোট ৮১ রান করেন। টি-টেনের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit